শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিমানবন্দরে সোনার বারসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারটি সোনার বারসহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার নাম এম জেড এ শরীফ। তিনি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা জানান, আটক স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ৪৬৪ গ্রাম ও বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।

তারা জানান, চোরাচালানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই কর্মকর্তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পরনে জ্যাকেটের পকেট থেকে চার পিস সোনার বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালানের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে আলাউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে চোরাচালানের উদ্দেশে এই বারগুলো নিয়েছিলেন।

তারা আরও জানান, এর আগেও স্বাস্থ্য কর্মকর্তা শরীফ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

সম্পর্কিত খবর