শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডা. মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানোর একদিন পর ডা. মুরাদ হাসান বিমানবন্দরে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, রাত সাড়ে ৮টায় মুরাদ হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৮৫৮৫) ফ্লাইটে তার কানাডার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

তবে বৃহস্পতিবার মুরাদ হাসান দেশ ত্যাগ করছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। তিনি বিদেশ যাবেন না-কি স্বদেশে থাকবেন, সেটি তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

ডা. মুরাদ হাসান সম্প্রতি দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন ও সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার পক্ষে জোরালো বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনী সম্পর্কে অশালীন মন্তব্য, চিত্রনায়িকা মাহিকে অনৈতিক চাপ ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। রাতে সেটি গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকেও বহিস্কার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা। এ প্রেক্ষিতে সংসদ সদস্যের পদও হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অশালীন বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করছেন পুলিশের সাইবার ইউনিট। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হতে পারে।

 

 

সম্পর্কিত খবর