শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ: শীর্ষে ভারত, দ্বিতীয় থাইল্যান্ড

দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন পণ্য ও সেবা কিনতে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, দ্বিতীয় অবস্থানে আছে থাইল্যান্ড। এরপরই খরচ বেশি করছে যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সিঙ্গাপুরে। বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মোট খরচের প্রায় ৬৪ শতাংশই এ পাঁচ দেশে করছেন।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ক্রেডিট কার্ড ইস্যুকারী দেশের ৪৩টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। মাস ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে থাকে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ১০৮ কোটি ৪০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের প্রায় ২২ শতাংশ। ভরতে খরচের এ অংক জানুয়ারিতে ছিল ৯৬ কোটি ৫০ লাখ টাকা।

একইভাবে ফেব্রুয়ারিতে থাইল্যান্ড গিয়ে বাংলাদেশিরা ৬১ কোটি ১০ লাখ টাকা বা ১২.২৩ শতাংশ খরচ করেছেন; তার আগের মাস জানুয়ারিতে খরচ করেছিলেন ৫৫ কোটি ৯০ লাখ টাকা।

তবে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সিঙ্গাপুরে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে। আলোচিত সময় যুক্তরাষ্ট্রে খরচ করেছেন ৬০ কোটি ৯০ লাখ টাকা, যা জানুয়ারিতে ছিল ৭২ কোটি ১০ লাখ  টাকা এবং মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে বাংলাদেশিরা ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫২ কোটি ৯০ লাখ টাকা, যা জানুয়ারিতে ছিল ৬১ কোটি ৮০ লাখ  টাকা। সিঙ্গাপুরে খরচ করেছেন ৩৪ কোটি ১০ লাখ টাকা, যা জানুয়ারিতে ছিল ৩৬ কোটি ৩০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে অর্থ খরচ করেন, তার তিনগুণের বেশি অর্থ বাংলাদেশিরা খরচ করেন বিশ্বের বিভিন্ন দেশে।

গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ঘুরতে আসা বা বসবাসরত বিদেশিরা ক্রেডিট কার্ডে ২৫৩ কোটি টাকা খরচ করেছেন। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে ৬৭১ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করেছেন।

এসএইচ

সম্পর্কিত খবর