শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিএসইসির চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পাচ্ছেন শিবলী রুবাইয়াত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুনরায় নিয়োগ পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে ৪ বছরের জন্য আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায়। প্রধানমন্ত্রী ৪ এপ্রিল এতে স্বাক্ষর করেন।

সারসংক্ষেপে বলা হয়, ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আগামী ১৬ মে তাঁর মেয়াদ শেষ হবে। ওই তারিখে তার বয়স হকে ৫৬ বছর ৪ মাস ১৫ দিন। তার বয়স ৬৫ বছর পূর্ণ হতে চার বছরের বেশি সময় রয়েছে। সে অনুযায়ী তিনি আরও একটি মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য। আগামী ১৭ মে থেকে পরবর্তী ৪ বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান হিসেবে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী, বিএসইসিতে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার থাকেন। বর্তমানে কমিশনে একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার আছেন।

আইনে বলা হয়েছে, চেয়ারম্যান ও কমিশনাররা তাঁদের নিয়োগের তারিখ থেকে ৪ বছর মেয়াদের জন্য নিজ নিজ পদে বহাল থাকবেন এবং অনুরূপ একটিমাত্র মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হবেন। তবে শর্ত হলো, কোনো ব্যক্তির বয়স ৬৫ পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না বা চেয়ারম্যান বা কমিশনার পদে বহাল থাকবেন না।

এন এস

সম্পর্কিত খবর