শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুর ১২টায় নালিতাবাড়ী থানায় এমন অভিযোগে সাতজনকে আসামি করে মামলা হয়েছে। পরে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী মেয়ে কিশোরী (১৬)।

গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার একটি গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৪৫) ও সাদেক মিয়া (৩০)। মামলা হওয়ার পর শেরপুরের পুলিশ সুপার (এসপি) নাহিদ হাসান চৌধুরী ও নালিতাবাড়ী সার্কেলের এএসপি আফরোজা নাজনীন থানায় উপস্থিত হয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছেন।

পুলিশ ও অভিযোগকারী দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শেরপুর জেলা সদর থেকে নালিতাবাড়ী উপজেলায় বাবার বাড়িতে মেয়েকে (১৬) নিয়ে যাচ্ছিলেন মা (৪০)। রাত সাড়ে নয়টায় অটোরিকশা থেকে গ্রামের একটি সড়কে নেমে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা।

এ সময় সাত্তার ও সাদেকের সঙ্গে মা-মেয়ের দেখা হয়। সাত্তার ও সাদেক তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে গ্রামের মো. উসমানের (৪০) বাড়িতে নিয়ে যান। এ সময় ওমর আলী (৪০) নামের আরেকজন মুঠোফোনে জাহাঙ্গীর আলম (৩০), তারা মিয়া (৩২), মফিজ উদ্দিন (৩০) নামের আরও তিনজনকে ডেকে উসমানের বাড়ি আনেন।

পরে নারীকে বসতঘরে ও তাঁর মেয়েকে বাড়ির পেছনের বাঁশঝাড়ে নিয়ে সাতজন মিলে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। রাত সাড়ে ১২টায় মা-মেয়ের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।

আজ সকালে এলাকাবাসী খবর দিলে মা-মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ১ নম্বর আসামি আবদুস সাত্তার ও ২ নম্বর আসামি সাদেক মিয়াকে গ্রেপ্তার করে। বাকি আসামিরা পলাতক।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, মা-মেয়েকে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর