শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাড়ি থেকে যেভাবে পালিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট

নিজের সরকারি বাসভবন থেকে শনিবার পালিয়ে যান শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে। শনিবার আন্দোলন ও বিক্ষোভকারীদের আসার বিষয়টি টের পেয়ে প্রেসিডেন্ট দ্রুত সরকারি বাসভবন থেকে সটকে পড়েন।

জানা গেছে, বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজে অবস্থান করছেন তিনি৷ তবে সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বের হয়ে গেলেন প্রেসিডেন্ট গোতবায়া?

গণমাধ্যম আল জাজিরা একজন মন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের ভেতর একটি গোপন সুড়ঙ্গ পথ আছে। যেই পথটি গিয়ে মিলেছে নৌ বাহিনীর একটি ক্যাম্পের কাছে৷

জানা গেছে নৌ বাহিনীর সদস্য এবং প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা প্রেসিডেন্ট গোতবায়াকে গোপন সুড়ঙ্গ দিয়ে নৌ বাহিনীর ক্যাম্পে নিয়ে যান৷ সেখান থেকে তাকে নৌ বাহিনীর একটি জাহাজে নিয়ে যাওয়া হয়৷

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী জাহাজটি বর্তমানে সমুদ্রের মাঝে আছে। অবস্থা যদি বেশি বেগতিক হয় তাহলে তিনি শ্রীলংকা থেকে পালিয়ে অন্য কোনো দেশে চলে যাবেন৷ সূত্র: আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত খবর