শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাড়ছে না আয়কর বিবরণী জমার সময়সীমা

৩০ নভেম্বর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা শেষ হতে যাচ্ছে। অনেকে মহামারীর মধ্যে আয়কর বিবরণী জমা দিতে সময় বাড়ার আশা করলেও এবার তা আর হচ্ছে না। নির্ধারিত সময়ের পর কেউ আয়কর বিবরণী জমা দিতে চাইলে গুনতে হবে জরিমানা।

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন বলেন, সময়মতো আয়কর রিটার্ন দাখিলে কারো কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা জরিমানায় এক মাস সময় পাওয়া যাবে। আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণী দাখিলে চার মাস পর্যন্ত সময় দেয়া রয়েছে বলেও জানান তিনি। জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের আয়কর বিবরণী দাখিলের অনুরোধও জানান এনবিআরের এ সদস্য।

বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আয়কর বিবরণী জমা দেয়ার নিয়ম রয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

প্রসঙ্গত, করোনার কারণে এবার কর মেলা হচ্ছে না। তবে করদাতাদের সুবিধার জন্য গত ১ নভেম্বর থেকে প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান এবং কর তথ্যসেবা দেয়া হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতারা তাত্ক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও পাচ্ছেন। দেশের মোট ৩১টি কর অঞ্চলের সবকটিতে করদাতাদের উপস্থিতি রয়েছে। তারা নির্বিঘ্নে রিটার্ন দাখিল করছেন। এ উপলক্ষে নভেম্বর মাসকে সেবা মাস হিসেবে পালন করেছে এনবিআর।

এর আগে গত ২৪ নভেম্বর চলতি করবর্ষের ব্যক্তিশ্রেণী করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছিল দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের প্রতি এমন আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলন সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

চিঠিতে সিসিসিআই সভাপতি উল্লেখ করেন, সর্বস্তরের করদাতাদের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অংশগ্রহণ এবং কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে রিটার্ন দাখিলের সময়সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর নির্ধারণ করা আছে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতি এবং আমাদের অর্থনীতিতে এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের কারণে অনেক করদাতার পক্ষে এই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না। এ প্রেক্ষাপটে অধিক পরিমাণ রাজস্ব আদায়ের পাশাপাশি দেশে করবান্ধব পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে উল্লিখিত বিষয়গুলো বিবেচনাপূর্বক ২০২১-২২ কর বর্ষের রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন তিনি।

সম্পর্কিত খবর