শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাসে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, সুপারভাইজার গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ঢাকা থেকে ফরিদপুরগামী একটি পরিবহনে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ওই বাসের সুপারভাইজার মো. রুবেলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে গত শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে একটি বাস ৩৭ জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়না দেয়। ওই বাসে ফরিদপুরের সদরপুর উপজেলার একটি মহল্লার বাসিন্দা মা এবং তার ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী মেয়ে ছিল। মেয়ে দুটি পাশাপাশি দুই সিটে বসেছিল আর তাদের মা বসেছিলেন পাশের অন্য আসনে।

ভুক্তভোগী দুই কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, বাসটি মানিকগঞ্জে আসার পর দীর্ঘ সময় জ্যামে আটকে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে ছিল। এ সময় রাত হয়ে যাওয়ায় বাসের অনেকেই তখন ঘুমিয়ে পড়েছিলেন। এই সুযোগে বাসের সুপারভাইজার ওই দুই কিশোরীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে তারা জেগে উঠলে সম্মানের ভয়ে কিছুই বলতে পারেননি।

রাত সোয়া ১টার দিকে বাসটি ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে পৌঁছালে ওই মোড়ে কর্তব্যরত কোতয়ালী থানার পুলিশদের কাছে ঘটনাটি খুলে বলে দুই কিশোরী। পরে পুলিশ ওই বাসের সুপারভাইজার মো. রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বাসের ব্যবস্থাপক অরুণ সাহা জানান, সুপারভাইজারের চলন্ত বাসে যৌন হয়রানি করার এ ঘটনাটি মালিক পক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইতিমধ্যে সুপারভাইজার রুবেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আবদুল জলিল বলেন, একটি পরিবহনের সুপারভাইজার রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই দুই কিশোরীর পরিবার আজ সোমবার পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা করেনি। তবে কাউকে ২৪ ঘণ্টার বেশি পুলিশ আটকে রাখতে না পারায় আজ তাকে নির্বতণমূলক আইনে গ্রেপ্তার দেখিয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত খবর