শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাধ্যতামূলক টিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডে ব্যাপক বিক্ষোভ

নিউজিল্যান্ডে বাধ্যতামূলক টিকা ও লকডাউনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে। ফলে পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। মঙ্গলবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের দুটি প্রবেশপথ ছাড়া বাকি সবগুলোই মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়। নজিরবিহীন পুলিশ ও নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। কারণ বেশিরভাগ বিক্ষোভকারী মাস্ক ছাড়াই সেন্ট্রাল ওয়েলিংটনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করছে। পাশাপাশি সংসদের বাইরে জমায়েত হচ্ছে বিক্ষোভকারীরা।

স্বাধীনতা চাই লেখা প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা। এসময় বাধ্যতামূলক টিকার বিরুদ্ধে ও বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য স্লোগান দিতে থাকে তারা।

পার্লামেন্ট ভবনের সামনে এক বিক্ষোভকারী বলেন, কোনো কিছুর জন্য আমাকে জোর করা যাবে না এবং আমার শরীরে আমি যা চাই না তা নিতে আমাকে বাধ্য করাও যাবে না।

তিনি বলেন, আমি আমার স্বাধীনতা ফিরে পেতে চাই। ২০১৮ সালের আগে আমরা যেরকম ছিলাম সেরকম পরিবেশ চাই।

নিউজিল্যান্ড বর্তমানে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় লড়াই করছে। তাই দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন লকডাউনের পরিবর্তে টিকা কার্যক্রম বাড়িয়ে করোনার সঙ্গে মানিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়ার প্রতি জোর দিচ্ছেন।

আর্ডার্ন গত মাসে ঘোষণা করেন, স্বাস্থ্য ও সেবাখাতের শিক্ষক ও কর্মীদের করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ নিতে হবে। এসময় প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯০ শতাংশ টিকা নিলেই তিনি স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিশ্বের যে কয়টি দেশে করোনার সংক্রমণ কম নিউজিল্যান্ড এখনো তাদের মধ্যে একটি। দেশটিতে এখন পর্যন্ত ৮ হাজারের কম মানুষের করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৩২ জনের। মঙ্গলবার নতুন করে দেশটিতে ১২৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নিউজিল্যান্ডের প্রায় ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ টিকা নিয়েছে।

সম্পর্কিত খবর