শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাড়ছে করোনা শনাক্ত, ছড়াচ্ছে আতঙ্ক

ফের দেশে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ৫ জুন একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ছয়জন রোগী সুস্থ হয়েছেন। তবে, কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন।

এই পরিস্থিতিতে ঈদুল আজহার পরবর্তী ট্রেনযাত্রায় যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়েছে।” বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এই প্রেক্ষাপটে রেলভ্রমণের সময় যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য রেলপথ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু ঘটে, যা ছিল দেশের করোনা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি।

এসএস

সম্পর্কিত খবর