শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাজেট ঘাটতি মেটাতে ৬ মাসে সরকারের ঋণ ৫২ হাজার কোটি টাকা

বাজেট ঘাটতি মেটাতে সরকার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে(জুলাই-ডিসেম্বর) ঋণ নিয়েছে ৫১ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়া হয়েছে ৩৪ হাজার ৭১৩ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ১৪ হাজার ৭০৪ কোটি টাকা ও বিদেশী ঋণ নেয়া হয়েছে ২ হাজার ৫৬২ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে ঘাটতি মেটাতে ঋণ নেয়া হয়েছিল ৪৭ হাজার ৭১৩ কোটি টাকা।

এটি ঘাটতি অর্থায়ন লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ২১ শতাংশ। উল্লেখ্য, চলতি ২০২১-২০২২ অর্থবছরে সার্বিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এটি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। তবে ছয় মাসে বাজেট ঘাটতি হয়েছে মাত্র ১ শতাংশ।

এ দিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাজেট ঘাটতির হার দাঁড়িয়েছে ১ শতাংশ। উল্লেখ্য, এবারের মূল বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে মোট ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১৬ কোটি টাকা। এটি মূল বাজেটের ২৪ দশমিক ২১ শতাংশ।

এ বিষয়ে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেছেন, মূলত রাজস্ব আদায় তেজিভাব এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কমে যাবার কারণে সরকারের ঘাটতি অর্থায়ন কমেছে।

অর্থ বিভাগ-এর হিসাব মতে, বাজেট ঘাটতি মেটাতে অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে নিট ৩৪ হাজার ৭১৩ কোটি টাকা ঋণ নেয়া হয়েছে (প্রথম প্রান্তিকে ১৪,৪৮৩ কোটি টাকা ও দ্বিতীয় প্রান্তিকে ২০,২৩১ কোটি টাকা)। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৫ দশমিক ৪ শতাংশ। বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে ১৯ হাজার ৯২৩ কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার (বার্ষিক লক্ষ্যমাত্রার ২৩%)। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রথম ছয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরে সঞ্চয়পত্র খাত থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩২ হাজার কোটি টাকা। এর বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে নীট ঋণ নেয়া হয়েছে ১৪ হাজার ৭০৪ কোটি টাকা (প্রথম প্রান্তিকে ৯,৯১৩ কোটি টাকা ও দ্বিতীয় প্রান্তিকে ৪,৭৯০ কোটি টাকা)। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৪৬ শতাংশ। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্র খাত থেকে ঋণ গ্রহণের পরিমাণ ছিল ২০ হাজার ৯৯৫ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্র খাত থেকে সরকারের ঋণ গ্রহণ কমেছে। তবে এ বছর সঞ্চয়পত্র খাত থেকে ঋণ গ্রহণ কমলেও গত অর্থবছরের সেটি ছিল লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। তবে গত অর্থবছরে একই সময়ে ব্যাংক থেকে নিট ঋণ নেয়া হয়েছিল ১৯ হাজার ৯২৩ কোটি টাকা। আর বিদেশ থেকে ঋণ পাওয়া গিয়েছিল ৬ হাজার ৭৯৫ কোটি টাকা।

প্রাপ্ত তথ্য মতে, বাজেট ঘাটতি অর্থায়নে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বৈদেশিক উৎস থেকে মোট ৮ হাজার ২৫৬ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। অন্যদিকে একই সময়ে মোট বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৫ হাজার ৬৯৪ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে সরকারের নিট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৬২ কোটি টাকা। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার মাত্র ২ শতাংশ। চলতি বাজেটে নিট বৈদেশিক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে নিট বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ ছিল ৬ হাজার ৭৯৫ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বৈদেশিক উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ কমেছে।

 

সম্পর্কিত খবর