শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাগেরহাটে পিরোজপুর মহাসড়কে বাগেরহাটের বৈটপুর নামক স্থানে সোমবার দুপুরে ট্রাক-এ্যাম্বুলেন্স ও রিক্সার ত্রিমুখি সংঘর্ষে রিক্সা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময়ে আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। সংঘর্ষস্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও হাসপাতালের নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমান (৬২) এর মৃত্যু হয়।

এ ঘটনায় বেশ কিছু সময় বাগেরহাট পিরোজপুর মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। নিহত মিজানুর রহমান বাঘা জেলার কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও লুৎফর রহমান একই উপজেলার দোবাড়িয়া গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে। গুরুতর আহতদের ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে রোগী নিয়ে খুলনার ইসলামি ব্যাংক হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি এ্যাম্বুলেন্স, পিরোজপুরগামী ট্রাক ও রিক্সার ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় এ্যাম্বুলেন্স ও রিক্সসাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। সংঘর্ষে ঘটনা স্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও বাগেরহাট হাসপাতালের নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমাপনা (৬২) মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় বেশ কিছু সময় বাগেরহাট পিরোজপুর মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

সম্পর্কিত খবর