শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী মঙ্গোলিয়া

মঙ্গোলিয়া বাংলাদেশ থেকে ডাক্তার-নাার্স এবং ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বুধবার মন্ত্রণালয়ে মঙ্গোলিয়ার বাংলাদেশে অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহ প্রকাশ করেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশের অনেক দক্ষ জনবল বিশ্বের অনেক দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। বিদেশি শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। এ সময় মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ডাক্তার-নার্স, ইঞ্জিনিয়ার এবং কন্সট্রাকশন, কৃষিসহ বিভিন্ন খাতে জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করে এ ব্যাপারে দ্রুত নেওয়ার কথা জানান তিনি।

এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইংরেজিতে অসংখ্য গ্রাজুয়েট রয়েছে যারা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ যেমন-আইএলটিএস, টোফেল, জিআরই করে নিজেদের দক্ষ করে তৈরি করেছে। মঙ্গোলিয়া সরকার বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে মঙ্গোলিয়ার সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

তিনি বলেন, বাংলাদেশ তৈরি পোশাকসহ নানা পণ্য পৃথিবীর অনেক দেশে রপ্তানি করে থাকে। সরকার পাটজাত ও চামড়াজাত পণ্য এবং হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করে ব্যাপক কর্মসূচি নিয়েছে। এছাড়া বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের বিশ্বব্যাপীী বাজার সৃষ্টি হয়েছে। মঙ্গোলিয়া সরকারকেও বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করার আহ্বান জানান।

বৈঠককালে রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ জানান, মঙ্গোলিয়া দেশটির দ্বিতীয় ভাষা ইংরেজি ঘোষণা করায় ইংরেজিতে দক্ষ জনবলের বড় চাহিদা রয়েছে বলে বাণিজ্য প্রতিমন্ত্রীকে অবহিত করলে তিনি বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থী নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধাভোগী দেশ এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে চুক্তি রয়েছে। এছাড়া চীন এবং রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনুকূল সম্পর্ক বিদ্যমান। তাই বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে বিনিয়োগসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে।

সম্পর্কিত খবর