বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে
বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে সংগঠন দুটির নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।
গতকাল চীনের শিয়ান বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। চার দিনের ওই সফর শেষে গত রাতে তারা দেশে ফিরে আসে।
ওই কমিউনিটি কমিটির সেক্রেটারি তাদের অভ্যর্থনা জানান এবং তাঁদের কার্যক্রম ব্যাখ্যা করেন। কিভাবে তাঁরা তাঁদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, তারও বিস্তারিত ব্যাখ্যা করেন।
পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক বিদায় জানান।
প্রসঙ্গত, গত ২৩ জুন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীনের ক্ষমতাসীন দল সিপিসির আমন্ত্রণে দেশটিতে যায়।


