শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বর্ণাঢ্য আয়োজনে ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন-২০২০। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

৪ অক্টোবর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। তিনি বার্ষিক সম্মেলনে আগত ডেলিগেটসদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিভিন্ন সময়ে কোম্পানির গৃহীত পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করেন এবং ২০২১ সালে ব্যবসার লক্ষমাত্রা শতভাগ অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি আরো জানিয়েছে, সম্মেলনে কোম্পানির সার্বিক বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বিগত দিনের সাফল্যের জন্য কর্মকর্তা এবং কর্মীদের উৎসাহ প্রদান, দূর্বলতা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ করনীয় বিষয় তুলে ধরেন। এ সময় ২০২২ সালে কোম্পানিকে আইপিও তে নিয়ে যাওয়ার ঘোষনা দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র এসডিএমডি ও সম্মেলনের আহবায়ক মিজানুর রহমান মিজান। এছাড়া কোম্পানির এসডিএমডি পারভেজ সাজ্জাদ, ডিএমডি মো. জাকির হোসেন সহ অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন। সারাদেশ থেকে বিভিন্ন স্তরের ৩০০ শতাধিক কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন।

 

সম্পর্কিত খবর