down of head

বর্জ্য শোধনগার স্থাপন করছে এপেক্স ট্যানারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারী লিমিটেডের নিজস্ব বর্জ্য শোধনাগার প্লান্ট বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে এগিয়েছে।

ডিএসই এই তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের ১৪ জানুয়ারি ডিএসইর মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় অ্যাপেক্স ট্যানারি জানিয়েছিল, তারা নিজস্ব বর্জ্য শোধনাগার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় এবার ইটিপি প্রকল্পের মূল নির্মাণকাজের প্রথম ধাপ হিসেবে মাটি খনন শুরু হলো।

মাটি খনন শুরু হওয়া ইটিপি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে পরিবেশগত সম্মতি নিশ্চিত করা এবং টেকসই উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোম্পানিটির প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ পেয়েছে।

সম্পর্কিত খবর