শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল, প্রাণহানি বেড়ে ১৯২

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দেশটিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে এখনো অন্তত ৩০ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গত শুক্রবার থেকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। তা থেকেই বন্যা ও ভূমিধস শুরু হয়েছে। তবে গতকাল রোববার দেশটিতে বৃষ্টির পরিমাণ কমেছে।

নেপালের পুলিশ কর্মকর্তারা বলছেন, টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ১৯২ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে দেশজুড়ে আহত হয়েছে ৯৪ জন এবং ৩০ জন এখনো নিখোঁজ।

গতকাল রাতজুড়ে ১৪ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ভুক্তভোগীরা দুইটি বাসে করে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল এবং পথিমধ্যে ভূমিধস হয়। এ ছাড়া গত রোববার গাড়ি থেকে আরও ২৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকার তল্লাশি, উদ্ধার ও ত্রাণ বিতরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নেপালজুড়েই নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে।

খবরে বলা হয়েছে, আহতদের চিকিৎসা, খাবার ও অন্যান্য জরুরি সেবা দেওয়া হচ্ছে।

দ্য কাঠমান্ডুর পোস্টের খবরে বলা হয়েছে, দেশজুড়েই অনেক রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজধানীর দিকে যাওয়া রাস্তাগুলো এখনো ব্লক হয়ে আছে। এতে করে হাজার হাজার পর্যটক আটকা পড়ে আছে।

এর আগে দেশটির পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, উদ্ধার অভিযান চালানো হচ্ছে তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার সকাল পর্যন্ত তিন হাজার ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে হেলিকপ্টার, মোটরবোর্ট ও ভেলা ব্যবহার করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা কাঠমান্ডু উপত্যকায় গত ৪০-৪৫ বছরে এমন বিধ্বংসী বন্যা দেখেননি। রাজধানীর প্রধান নদী বাগমতির পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে।

এন এস

সম্পর্কিত খবর