শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বধূবেশে নায়িকা রোজিনা, ভাইরাল নেটদুনিয়ায়

‘জানোয়ার’ সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের খাতায় নাম লেখান চিত্রনায়িকা রোজিনা। আরএফ কবীরের ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। আর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্যা সম্মাননা।

আশির দশকের দর্শকপ্রিয় এই চিত্রনায়িকা এবার ৬৬ বছর বয়সে এসে বধূবেশে তার লাগিয়ে দিলেন সবাইকে। লাল রঙের লেহেঙ্গায় নব বধূবেশে ক্যামেরাবন্দি হয়েছেন কিংবদন্তি এই অভিনেত্রী। যা নেটদুনিয়ায় এখন ভাইরাল।

জানা গেছে, কোনো নাটক বা সিনেমার জন্য নয়, রোজিনার এমন সাজ একটি ফটোশুটের জন্য।

রোজিনা বলেন, ‘নতুন রূপে নিজেকে দেখে খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে, আমি সেই আশির দশকে চলে গিয়েছি।’

এদিকে, প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন রোজিনা। নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পশিয়াসহ অনেকে। অভিনয়ও করছেন রোজিনা নিজেও।

রোজিনা অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় আছে- ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’ ইত্যাদি।

সম্পর্কিত খবর