শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

ফ্রান্সের ইতিহাসে প্রথম নারী স্পিকার

ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হলেন ইয়েল ব্রন-পিভেট। ২০১৭ থেকে পার্লামেন্টের এই সদস্যই দেশটির ইতিহাসে প্রথম নারী স্পিকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইয়েল গর্ভপাতের অধিকারের প্রসঙ্গ তোলেন। সেইসঙ্গে মেয়েদের প্রজননের ক্ষমতার কথাও বলেন তিনি।

ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সদ্যনির্বাচিত এই স্পিকার বলেন, ‘গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করে নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমরা ধাক্কা খেয়েছি। ওই রায় আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমাদের আরও সতর্ক হতে হবে।’

তিনি বলেছেন, ‘কোনো কিছুই ধরে নেওয়া ঠিক হবে না। লড়াই করে মেয়েরা অধিকার পেয়েছে। মেয়েদের সজাগ থাকতে হবে। সেই অধিকার যাতে বজায় থাকে তার জন্য লড়তে হবে।’

এর আগে ইয়েল ব্রন-পিভেট দীর্ঘদিন তাইওয়ান ও জাপানে ছিলেন। তিনি নিজে একজন আইনজীবী। ফ্রান্স২৪ জানাচ্ছে, তার ঠাকুরদা ছিলেন পূর্ব ইউরোপের ইহুদি। ১৯৩০ নাগাদ তিনি নিপীড়নের হাত থেকে বাঁচতে ফ্রান্সে আসেন।

তবে রাজনীতিতে খুব বেশিদিন আসেননি ইয়েল ব্রন-পিভেট। আগে তিনি সোশ্যালিস্ট পার্টিতে ছিলেন। ২০১৭-র পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি ম্যাক্রোঁর জোটে যোগ দেন। তিনি এক মাস মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

সম্পর্কিত খবর