শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফ্যাসিবাদের পতন হলেও এখনো ভারতীয় আধিপত্যবাদের পতন হয়নি

দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনো ভারতীয় আধিপত্যবাদের পতন হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘শেখ হাসিনা একাত্তরের একটা বয়ান তৈরি করে ক্ষমতায় টিকে ছিলেন। তাঁর এই বয়ান তৈরিতে ভারতীয় আধিপত্যবাদের ভূমিকা রয়েছে। যে কোনোভাবে এর বিরুদ্ধে জয়ী হতে হবে।

এ জন্য বাঙালি মুসলমানের বয়ান তৈরি করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতির বয়ানের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটবে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন হবে।’

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে ‘স্বৈরাচারের ১৬ বছর’ শীর্ষক কার্টুন প্রদর্শনী। গতকাল সকালে এর উদ্বোধন করেন মাহমুদুর রহমান। সেখানেই তিনি এসব কথা বলেন।

ছাত্রজনতার আন্দোলন ও আত্মত্যাগের দুটি উদ্দেশ্য ছিল জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘আমার ধারণা, এর একটি ছিল স্বাধীনতা অর্জন করা। আরেকটা ছিল সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা।’ তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব ফ্যাসিবাদের প্রতীক।

আলহামদুলিল্লাহ শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং সে তার প্রভুর দেশ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না।’ বাংলাদেশের অধিকাংশ পত্রিকার মালিক এবং সম্পাদক ভারতের দালাল বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর