শিরোনাম
পতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
down of head

ফের ওবায়দুল কাদেরের স্ত্রীকে দুষলেন কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসাকে গত বছরের ৯মার্চ কোম্পানীগঞ্জে ঘটে যাওয়া ঘটনার জন্য দায়ী করে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা মন্তব্য করেছেন আমার এ ঘটনায় পুরো দায় মন্ত্রীর স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা,বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত কালো দিবস পালন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

কাদের মির্জা এ ঘটনায় জন্য আরো দায়ী করেছে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চেীধুরী ও ফেনী-২ (ফেনী সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে। তিনি বলেন,এদের অর্থায়নে এদের নির্দেশে এগুলো ঘটেছে। মন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থার সুযোগ তারা নিয়েছে।

হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন,ওবায়দুল কাদের সাহেব আপনি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে হত্যায় হত্যা ডেকে আনে। আরো হত্যা সংঘটিত হবে। আপনাকে বলে দিচ্ছি অন্তত দুইটা হত্যা কান্ডের ঘটনা তদন্ত করে বিচার করা হোক।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ রোমনের সমালোচনা করে বলেন, সে রুপগঞ্জের সন্ত্রাসী। ওসি আবে তাবে মাল (টাকা) খাইছে। ওই টাকা একদিন পেট ছিঁড়ে বের হয়ে যাবে।

উল্লেখ্য, গত ১ বছর ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুফের মধ্যে বিরোধে চলে আসছে। কাদের মির্জার অভিযোগ ২০২১ সালের ৯মার্চ তাকে হত্যার উদ্দেশে বসুরহাট পৌরসভায় হামলা,মুজিবশতবর্ষে মেলা ভাংচুর গুলি বর্ষনের ঘটনা ঘটে। ওই দিনকে আজ কালো দিবস হিসেবে পালন ও বিক্ষোভ সমাবেশ করে তাঁর অনুসারীরা।

সম্পর্কিত খবর