down of head

ফেরদৌসের ‘ক্ষমা নেই’

মুক্তিযুদ্ধভিত্তিক একটি সরকারি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। জেড এইচ মিন্টুর পরিচালনায় ‘ক্ষমা নেই’ শিরোনামের সিনেমাটির শুট শুরু হচ্ছে চলতি মাসে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ফেরদৌস জানিয়েছেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক; গল্পটি আমাকে স্পর্শ করেছে। সব ঠিক থাকলে চলতি মাসে শুট শুরু হবে।’

২০২০-২১ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে সিনেমাটি, যেটির প্রযোজক ও পরিচালকের দায়িত্বে আছেন জেড এইচ মিন্টু।

এ ছাড়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সে প্রসঙ্গে ফেরদৌসের ভাষ্য, “আফজাল হোসেন ভাইয়ের ‘মানিকের লাল কাঁকড়া’র শুটিং শেষের পথে। হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার ডাবিং চলছে। এ ছাড়া ‘গাঙচিল’ সিনেমার শুট শেষ। নূরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমার কাজও করব। আর ‘জ্যাম’ সিনেমার কাজ পরে হবে।”

সম্পর্কিত খবর