শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফিনিক্স ইন্স্যুরেন্সের মৃত পরিচালকের শেয়ার বণ্টন সম্পন্ন

বিমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রয়াত উদ্যোক্তা পরিচালকের শেয়ার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক প্রয়াত বদরুদ্দোজা মান্নানের নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে। তার নামে কোম্পানির মোট ১৫ লাখ ৪৭ হাজার ৯৭টি শেয়ার ছিল। মৃত এ পরিচালকের নামে থাকা মোট শেয়ার থেকে তার দুই কণ্যা মালিহা মান্নান আহমেদকে তিন লাখ ৮৬ হাজার ৭৭৫ এবং লতিফা মান্নান ইসলামকে তিন লাখ ৮৬ হাজার ৭৭৪টি এছাড়া তার দুই নাতি আয়মান জায়েদ মান্নানকে তিন লাখ ৮৬ হাজার ৭৭৪ এবং রায়ান জায়েদ মান্নানকে তিন লাখ ৮৬ হাজার ৭৭৪টি শেয়ার বণ্টন করা হয়েছে।

এদিকে ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ১০ পয়সা। এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে দুই টাকা সাত পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল দুই টাকা ৩১ পয়সা, এনএভি ছিল ৩৪ টাকা ৮৮ পয়সা এবং নগদ অর্থ প্রবাহ ছিল ৬৩ পয়সা।

বিমা খাতের কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির চার কোটি তিন লাখ ৪১ হাজার ৫৭২টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৬ দশমিক শূন্য দুই শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক পাঁচ দশমিক ৮০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৮ দশমিক ১৮ শতাংশ শেয়ার।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ২৪ দশমিক ৫১ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ২০ দশমিক ৭৯।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক শূন্য ছয় শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৭ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৫৭ টাকা ১০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৫৪ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৮ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। দিনজুড়ে কোম্পানিটির ২৫ হাজার ৯৬টি শেয়ার মোট ১০৯ বার হাতবদল হয়। যার বাজারদর ১৪ লাখ ২০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ২৯ টাকা ৮০ পয়সা থেকে ৮০ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

সম্পর্কিত খবর