শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফার্নেস তেলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা

বিদ্যুৎকেন্দ্র ও শিল্পে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। তেলের নতুন দাম আজ (বুধবার) রাত ১২টার পর কার্যকর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিইআরসির এক আদেশে নতুন দাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের জন্য নতুন দাম প্রযোজ্য হবে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ফার্নেস তেলের দাম লিটারে ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করে বিইআরসি। সে হিসাবে আগের দর থেকে এবার দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা।

বিইআরসির আদেশে বলা হয়েছে, ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস তেলের প্ল্যাটস রেটের গড়, সেপ্টেম্বরে আমদানি করা অপরিশোধিত তেলের সিআইএফ মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

প্ল্যাটস রেট হচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে ব্যবহৃত একটি বাজারদর। আর সিআইএফ মূল্যের মধ্যে পণ্যের দাম, বিমা ও পরিবহন খরচ অন্তর্ভুক্ত থাকে।

বিইআরসি বলেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪ অনুযায়ী কমিশনের ক্ষমতাবলে ফার্নেস তেলের দাম সমন্বয় করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি বিপিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি শেষে ফার্নেস তেলের ভোক্তাপর্যায়ের মূল্য, বিপিসির মজুত ও সরবরাহ চার্জ, বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করে বিইআরসি।

ওই আদেশে তিন মাস পরপর অথবা প্রয়োজন অনুযায়ী ফার্নেস তেলের দাম সমন্বয়ের সুযোগ রাখা হয়। সেদিন প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৮৬ টাকা থেকে ১৫ টাকা ৯০ পয়সা কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা করা হয়েছিল।

এরপর ১২ এপ্রিল দাম এক লাফে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়। ১৮ মে আবার লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে দাম ১১৩ টাকা ৫৪ পয়সায় নেওয়া হয়। ওই সময় এক মাস ছয় দিনের মধ্যে দুই দফায় দাম বাড়ে ৪৩ টাকা ৪৪ পয়সা। এরপর ৩০ জুন লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়।

৩০ জুলাই আরেক দফায় ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে দাম নামানো হয় ১০০ টাকা ৩৯ পয়সায়। এর পর ৬ সেপ্টেম্বর লিটারে আরও ৩ টাকা কমিয়ে ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করে বিইআরসি। এবার অক্টোবরের জন্য সেই দাম থেকে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করল কমিশন।

সম্পর্কিত খবর