শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে কমিটি

জিনান মাহমুদ:

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

 

কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিআরএ’র উপ-পরিচালক শাহ আলমকে প্রধান করে চার সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন—পরিচালক (আইন) মোহাম্মদ শফিউদ্দীন, অফিসার আবু মাহমুদ ও জুনিয়র অফিসার শামছুল আলম।

৪ আক্টোবর আইডিআরএ’র নির্বাহী পরিচালক এসএম শাকিল আখতার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি ফারইস্ট ইসলামী লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো অভিযোগের ভিত্তিতে বিমা আইন-২০২০ এর ৪৮ ধারা অনুসারে ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত পরিচালনার জন্য কমিটি গঠন করা হলো।

কমিটি ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের অবৈধ মানিলন্ডারিং এবং কোম্পানির প্রশাসনের দুর্নীতি হয়েছে কিনা তা যাচাই করবে। ভূমি কেনা-বেচায় প্রতারণামূলকভাবে বিনিয়োগ দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ, কোম্পানির ফিক্সড ডিপোজিট হতে অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি মাধ্যমে বিনিয়োগ করে কোম্পানির অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে। আইডিআরএ গঠিত সদ্য কমিটি এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।

এর আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পায় কমিশন। এরপর আগের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করার নির্দেশ দেয় বিএসইসি।

 

 

সম্পর্কিত খবর