শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্লাটিনামের ঘাটতি ১২ লাখ আউন্সে পৌঁছতে পারে

কভিড-১৯ মহামারীর রেশ কাটিয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরবরাহে শক্তিশালী পুনরুদ্ধার সত্ত্বেও প্লাটিনামের বিশ্ববাজার টানা দ্বিতীয় বছরের মতো ঘাটতির মুখোমুখি হতে চলেছে। ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিলের সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদন অনুসারে, চলতি বছরে মূল্যবান এ ধাতুর ঘাটতি ১২ লাখ আউন্সে পৌঁছতে পারে। খবর মাইনিংডটকম।

গাড়ি নির্মাণ শিল্পে প্লাটিনামের চাহিদা বাড়তির দিকে রয়েছে। বিনিয়োগকারীদেরও প্লাটিনামে আগ্রহ বেড়েছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির সরবরাহের তুলনায় চাহিদা অনেকটাই বেড়েছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ধাতুটির ৭০ হাজার ৯০০ আউন্স ঘাটতি ছিল। যদিও এ প্রান্তিকে মূল্যবান ধাতুটির সরবরাহ ও চাহিদা উভয়ই দৃঢ় পুনরুদ্ধার হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় সরবরাহ ও চাহিদা যথাক্রমে ৪৮ শতাংশ ও ৭৫ শতাংশ বেড়েছে।

তবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্লাটিনামের সরবরাহ ৫ শতাংশ কম ছিল। আর দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের তুলনায় সরবরাহ ৩৬ শতাংশ কম ছিল।

কভিড-১৯ মহামারীর কারণে বিভিন্ন দেশে খনির কার্যক্রম বন্ধ থাকা ও কনভার্টার প্লান্ট আইটেজের ফলে গত বছরের তুলনায় ২০২০ সালে মোট খনি সরবরাহ ২১ শতাংশ হ্রাসের পূর্বাভাস দেয়া হয়েছে।

বিনিময় ব্যবসা তহবিল, বার ও মুদ্রার জন্য বছরের পর বছর ধরে প্লাটিনামের চাহিদা উল্লেখযোগ্য বেড়ে সর্বশেষ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ২৯১ শতাংশ বেড়েছে।

কভিড-১৯ মহামারী কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেললেও গাড়ির চাহিদা বৃদ্ধির প্রচেষ্টা এবং ইউরোপ ও অন্যান্য দেশগুলোয় প্রণোদনা দেয়ায় বিশ্বজুড়ে মোটরগাড়ি উৎপাদন বেড়েছে। ফলে তৃতীয় প্রান্তিকে মোটরগাড়ি খাতে প্লাটিনামের চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ৩ শতাংশ কম ছিল। আর মোটরগাড়ির উৎপাদন বাড়ায় ২০২১ সালে প্লাটিনামের চাহিদা ২৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।

মহামারী-সম্পর্কিত বিধিনিষেধ শিথিল হওয়ায় জুয়েলারি খাতেও আগের প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে প্লাটিনামের চাহিদা ২৭ শতাংশ বেড়েছিল। আগামী বছরও এ বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে।

 

সম্পর্কিত খবর