প্রি-শিপমেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম চালু স্ট্যান্ডার্ড চার্টার্ডের

করোনাকালে তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউএসডি ডিনোমিনেটেড প্রি-শিপমেন্ট ঋণ সুবিধার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নামকরা ক্রেতাদের সঙ্গে পরামর্শের মাধ্যমে কভিড-১৯ রেসপন্স ফাইন্যান্স প্রোগ্রামটি ডিজাইন করেছে বহুজাতিক ব্যাংকটি।

ব্যাংকের ক্লায়েন্টরা এ প্রোগ্রামের অধীনে মজুরি, ইউটিলিটি এবং অন্যান্য অপারেশনাল খরচ পরিশোধের জন্য তিন মাসের মোরাটোরিয়াম মেয়াদ সহকারে এক বছরের তারল্য সহায়তা পেতে পারে। এ ঋণের মাধ্যমে ২০ হাজারের বেশি কর্মী তাদের একাধিক মাসের বেতন ও উৎসব বোনাস সময়মতো পেয়েছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এ বিষয়ে বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হেয়ার ফর গুড প্রতিশ্রুতিতে বিশ্বাসী। আর সেই প্রতিশ্রুতি কার্যকর করার এখনই সময়। রফতানিকারক ক্লায়েন্টদের এ স্বল্প সুদে ইউএসডি ঋণ সুবিধা দেয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সময়মতো সহায়তা পেয়েছি। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশের বৃহত্তম আন্তর্জাতিক ব্যাংক হিসেবে এ সংকটের সময় আমাদের অনন্য বৈশ্বিক নেটওয়ার্ক ও ক্রেতাদের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে আমরা বিশেষ ভূমিকা রেখেছি।

সম্পর্কিত খবর