শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

প্রধানমন্ত্রীর কলকাতা সফরসঙ্গী ৬৬ জন

 

কলকাতার ইডেন গার্ডেনসে শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। দিবারাত্রির ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ দেখতে বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচের আয়োজক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সূত্রে জানা গেছে, ৬৬ জন সফরসঙ্গী নিয়ে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী।

২২ নভেম্বর টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে উপভোগ করবেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে একদিনের জন্যই কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকালে গিয়ে বিকেলেই দেশে ফিরবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বহরে থাকছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল, বিসিবি পরিচালক মঞ্জুরুল কাদের ও পরিচালক নজীব আহমেদ।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দিষ্ট সংখ্যক পরিচালককে নিমন্ত্রণ করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামউদ্দিন চৌধুরী বুধবারই কলকাতা পৌঁছেছেন।

সম্পর্কিত খবর