শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলে চোট পেয়েছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি। তাৎক্ষণিকভাবে স্ক্যান করানোর হয় তার। গুরুতর কিছু ধরা পড়লেও সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে জানানো হলো, মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ।

চোটের কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা ছিল তার। সেই শঙ্কায় সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়জিদ উল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘গতকালকে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বল কন্ডিশন হওয়ার পরে এক্স-রে করা হয়। এক্স-রে করার ফলশ্রুতিতে ওর ওখানে খারাপ কোনো কিছু আসেনি। কিন্তু একটু সয়েলিং ও কালার চেঞ্জেস আছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আজকের ম্যাচের জন্য সে ছিটকে গেছে। আগামীকাল অনুশীলনের পরে আমরা ওর সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাব।’

মুশফিককে নিয়ে শঙ্কা থাকায় টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানকে। প্রথম ম্যাচ শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে তাকে দলে নেওয়ার কথা জানায় বিসিবি।

বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। এর আগে চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় টাইগাররা।

সম্পর্কিত খবর