শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ’

সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় ২৫ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আব্দুল মান্নান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ী বাস টার্মিনাল এলাকার বাসিন্দা। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুল মন্নানকে শুক্রবার নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ওই তরুণীর বাবার সঙ্গে ব্যবসার সুবাদে তাদের বাসায় যাতায়াত করত আব্দুল মান্নান। বৃহস্পতিবার সকালে ওই তরুণীর বসতঘরে কেউ না থাকায় ধর্ষণ করে মান্নান।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই দিন পুলিশ শহরের বাস টার্মিনালের গলি থেকে তাকে গ্রেপ্তার করে।

থানার ওসি (তদন্ত/অপারেশন) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। ভিকটিম ওই প্রতিবন্ধী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর