শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মাকে খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের সঙ্গে ৩৬ বছরের জমি নিয়ে বিরোধ জিততে নিজের মা জোহারা খাতুনকে (৭৮) কুপিয়ে খুন করে ছেলে জামির খাঁ। পৌর এলাকার শান্তিনগর গ্রামে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

নিহত জোহরা খাতুন ওই এলাকার প্রয়াত রশিদ খাঁর স্ত্রী। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জামিরের ঘর থেকে উদ্ধারের পর সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে।

আজ সোমবার (৩ জানুয়ারি) আটক জামির খাঁকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের আদালতে সোপর্দ করা হলে জামির হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

রোববার দুপুরে এই হত্যাকাণ্ডের পর জামির খাঁর পরিবারের লোকজন অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী আত্মীয়রা বৃদ্ধা জোহরা খাতুনকে খুন করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় রাতে পুলিশ জামির খাঁকে আটক করে।

স্থানীয়রা জানান, প্রয়াত রশিদ খাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আত্মীয় বজলু খাঁর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি আদালতের রায় রশিদ খাঁর পক্ষে গেলে রশিদ খাঁর পরিবারের লোকজন জমিটি দখলে নিয়ে সীমানা প্রাচীর দেয়। রোববার দুপুরে ওই জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে প্রতিপক্ষের লোকজন। পরে তারা রশিদ খাঁর বাড়িতে হামলা করে।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর খাঁ অভিযোগ করে বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ ফজল খাঁ, ইয়াছিন খাঁসহ আরও কয়েকজন হামলা করে এবং বাড়িতে ঢুকে তারা এই হত্যাকাণ্ড ঘটায়।

জামির খাঁ পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে জানান, জমি নিয়ে বিরোধে তারা ত্যক্ত-বিরক্ত হয়ে গেছেন। আদালতের রায় পেলেও তারা ভোগ দখল করতে পারছিলেন না। রোববার প্রতিপক্ষ জমির সীমানা প্রাচীর ভেঙে বাড়িতে হামলা করলে তাদের ফাঁসানোর জন্য হুট করে রাগের মাথায় মাকে হত্যা করেন।

এই ঘটনায় জামিরের বড় ভাই জাহাঙ্গীর বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর সন্দেহ হলে নিহতের ছেলে জামিরকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। সোমবার দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য জামিরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত খবর