প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি থেকে জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে।
সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা, আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ২ টাকা ২৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে।
এদিকে, এপ্রিল থেকে জুন, ২০২৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা। আলোচ্য সময়েও কোম্পানির মুনাফা বেড়েছে।
পরিচালন আয় এবং অন্যান্য আয় বৃদ্ধি পাওয়ায় ইপিএসে এ প্রবৃদ্ধি এসেছে। এছাড়া, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি এবং অন্যান্য আয় বাড়ার কারণে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আগের বছরের তুলনায় উন্নত হয়েছে।
গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৩ পয়সা।


