শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রকৌশলীর বাড়ির পাইপলাইন থেকে বের হলো লাখ লাখ টাকা!

বাসাবাড়িতে পাইপলাইন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের এক প্রকৌশলীর বাসায় পয়নিস্কাশনের জন্য নয়, বরং টাকার পাইপলাইনের সন্ধান মিলেছে। যেটা খোলা মাত্রই স্রোতের মতো বেরিয়ে আসতে থাকে রুপির পর রুপি, যার পরিমাণ প্রায় ২৫ লাখ। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৮ লাখ ৮১ হাজার ৪২১। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দ্য হিন্দু, ইন্ডিয়া টিভি নিউজসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ব্যাঙ্গালুরুতে গণপূর্ত দপ্তরের এক প্রকৌশলীর বাসায় হানা দিয়ে এমনই টাকার পাইপলাইন খুঁজে পেয়েছেন কর্ণাটকের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা। তারা জানান, রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযানে সন্দেহভাজন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বাড়িতে অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা বলেন, কালবুর্গি জেলায় গণপূর্ত বিভাগের যুগ্ম প্রধান প্রকৌশলী সানথা গাউদা বিরাদারের বাসায় তারা টাকা পাইপলাইনটির খোঁজ পান। পাইপলাইন খোলা মাত্র বেরিয়ে আসতে থাকে কাড়ি কাড়ি রুপি। যার পরিমাণ প্রায় ২৫ লাখ রুপি। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে বিপুল স্বর্ণালংকার।

গোপন সূত্রে টাকার পাইপলাইনের খবর আগেই পেয়েছিলেন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা। তাই অভিযানের সময় তারা একজন মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে যান। তাকে দিয়ে পাইপ খোলার পর টাকা বেরিয়ে আসতে থাকে।

কর্মকর্তারা জানান, মূলত বাসার মধ্যে এ ধরনের পাইপলাইন বসানোই হয়েছিল টাকা লুকিয়ে রাখার জন্য। কারণ পাইপলাইনের সঙ্গে অন্য কোনো ধরনের সংযোগ ছিল না।

পরে এমন আরও পাইপলাইনের খোঁজ পাওয়া যায়। এটি ছাড়াও রাজ্যের ৬০টি ঠিকানায় ১৫ জন সন্দেহভাজন দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদের মালিক সরকারি কর্মকর্তাদের বাসায় অভিযান চালিয়েছেন বলেও জানান দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা।

সম্পর্কিত খবর