শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ

বোরহান মেহেদী : নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭০টি পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ৯অক্টোবর বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে ২০০ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ ১৪ হাজার ৫০০টাকা করে ৭০ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণসম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী।

সম্পর্কিত খবর