শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পুনর্মূল্যায়নের পর সম্পদ বেড়েছে এপেক্স ফুটওয়্যারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি শিল্প খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের স্থায়ী সম্পদ যেমন জমির পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে কোম্পানিটির সম্পদ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, মালেক সিদ্দিকী ওয়ালী চার্টার্ড অ্যাকাউনটেন্টস ফার্মের করা পুনর্মূল্যায়ন অনুসারে কোম্পানিটির জমির মূল্য ১৪৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা থেকে ৫১২ কোটি ৬৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ কোম্পানিটির সম্পদ বেড়েছে ৩৬৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা।

এপেক্স ফুটওয়্যার ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৯১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট ১ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ১২৫ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩১ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৫ দশমিক ৩৯ শতাংশ এবং বাকি ৪৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৮ দশমিক ৭২ শতাংশ বা ১৮ টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৩৪ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ২১৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৩৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে ৬৮ হাজার ৯৪৯টি শেয়ার মোট এক হাজার ৪৩ বার হাতবদল হয়, যার বাজারদর ১ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে শেয়ারদর ২১০ টাকা থেকে ৩৩৮ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন, ২০২৩ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ হয়েছে ২৭ টাকা ২৩ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯ টাকা ৩৬ পয়সা এবং ৩০ জুন ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২৫৬ টাকা ৮১ পয়সা।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮৮ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৬ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই, ২০২৩-মার্চ, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬২ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস কমেছে এক টাকা ২৩ পয়সা। এদিকে ৩১ মার্চ, ২০২৪ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৯ টাকা ০৬ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৯১ টাকা ৪৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৮৪ টাকা ০৯ পয়সা।

এন এস

সম্পর্কিত খবর