শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পুতিন-গুতেরেসের বৈঠক আজ

রাশিয়ার রাজধানী মস্কোতে আজ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ২৬ এপ্রিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, এই সাক্ষাৎ থেকে কিছু প্রত্যাশা করার সম্ভাবনা কম। কারণ, এখন পর্যন্ত অনেকগুলো কূটনেতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

খবরে আরও বলা হয়েছে,পুতিন-গুতেরেসের আলোচনার মূল ফোকাস থাকবে অবরুদ্ধ শহর মারিউপোল। রাশিয়া এই শহরটি বিজয়ের দাবি করেছে। যদিও তারা এখনো শহরটিতে অবস্থিত আজভস্তাল ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ নিতে পারেনি। এই কারখানায় কয়েকশ বেসামরিক নাগরিকের সঙ্গে বেশ সংখ্যক ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের কাছে ইউক্রেন আজভস্তাল কারখানা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর খেলার নিশ্চয়তা (গ্যারান্টি) চেয়েছে।

এছাড়া জাতিসংঘ মহাসচিব আগামী বৃহস্পতিবার কিয়েভ সফর করবেন বলেও ধারণা করা হচ্ছে। সেখানে তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য।

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় দুই মাস ধরে চলা অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে, ইউক্রেন নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।

সম্পর্কিত খবর