শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পুঁজিবাজারের তিন খাতেই সবচেয়ে বেশি বিদেশী বিনিয়োগ

দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ আকর্ষণের মতো পর্যাপ্তসংখ্যক শেয়ারের স্বল্পতা রয়েছে। ফলে হাতে গোনা কিছু কোম্পানি ও খাতেই কেন্দ্রীভূত থাকে বিদেশীদের বিনিয়োগ। গত বছরে দেশের পুঁজিবাজারে ওষুধ, ব্যাংক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলোতে বিদেশী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬২ কোটি টাকায়।

দেশের পুঁজিবাজারের ১৯টি খাতের কোম্পানিতে বিদেশীদের কৌশলগত ও পোর্টফোলিও বিনিয়োগ রয়েছে। এর মধ্যে গত বছরের নভেম্বর শেষে বিদেশীদের কাছে থাকা ওষুধ খাতের শেয়ারের বাজার মূলধন ছিল সবচেয়ে বেশি ৮ হাজার ৪৫৪ কোটি টাকা। যা খাতটির মোট বাজার মূলধনের ১১ দশমিক ৮০ শতাংশ। এ সময়ে খাতটির মোট বাজার মূলধন ছিল ৭১ হাজার ৬৩০ কোটি টাকা।

বিদেশী বিনিয়োগের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। গত বছরের নভেম্বর শেষে বিদেশী বিনিয়োগকারীদের হাতে থাকা ব্যাংকের শেয়ারের বাজার মূলধন ছিল ৪ হাজার ৩৫১ কোটি টাকা। যা এ খাতের মোট বাজার মূলধনের ৬ শতাংশ। গত বছরের নভেম্বর শেষে ব্যাংক খাতের মোট বাজার মূলধন ছিল ৭২ হাজার ৩৪১ কোটি টাকা।

গত বছরের নভেম্বর শেষে খাদ্য ও আনুষঙ্গিক খাতের মোট বাজার মূলধন ছিল ৪৪ হাজার ৫৫৮ কোটি টাকা। এর মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের কাছে থাকা এ খাতের শেয়ারের বাজার মূলধন ছিল ৩ হাজার ৭৫৭ কোটি টাকা। যা এ খাতের মোট বাজার মূলধনের ৮ দশমিক ৪৩ শতাংশ।

বিদেশী বিনিয়োগের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। গত বছরের নভেম্বর শেষে বিদেশী বিনিয়োগকারীদের হাতে থাকা এ খাতের শেয়ারের বাজার মূলধন ছিল ১ হাজার ৫৯৯ কোটি টাকা। যা এ খাতের মোট বাজার মূলধনের ২ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের নভেম্বর শেষে টেলিযোগাযোগ খাতের মোট বাজার মূলধন ছিল ৬৮ হাজার ৭২৮ কোটি টাকা।

গত বছরের নভেম্বর শেষে প্রকৌশল খাতের মোট বাজার মূলধন ছিল ৫৬ হাজার ৯৩ কোটি টাকা। এর মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের কাছে থাকা এ খাতের শেয়ারের বাজার মূলধন ছিল ৭০৫ কোটি টাকা। যা এ খাতের মোট বাজার মূলধনের ১ দশমিক ২৬ শতাংশ।

বিদেশী বিনিয়োগের দিক দিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান। গত বছরের নভেম্বর শেষে বিদেশী বিনিয়োগকারীদের হাতে থাকা এ খাতের শেয়ারের বাজার মূলধন ছিল ৪৯৫ কোটি টাকা। যা এ খাতের মোট বাজার মূলধনের ২ দশমিক ১৭ শতাংশ। গত বছরের নভেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট বাজার মূলধন ছিল ২২ হাজার ৮৫৮ কোটি টাকা।

গত বছরের নভেম্বর শেষে জ্বালানি ও বিদ্যুৎ খাতের মোট বাজার মূলধন ছিল ৪৬ হাজার ৯৯১ কোটি টাকা। এর মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের কাছে থাকা এ খাতের শেয়ারের বাজার মূলধন ছিল ২২৭ কোটি টাকা। যা এ খাতের মোট বাজার মূলধনের দশমিক ৪৮ শতাংশ।

বিদেশী বিনিয়োগের দিক দিয়ে অষ্টম অবস্থানে রয়েছে বস্ত্র খাত। গত বছরের নভেম্বর শেষে বিদেশী বিনিয়োগকারীদের হাতে থাকা এ খাতের শেয়ারের বাজার মূলধন ছিল ২২০ কোটি টাকা। যা এ খাতের মোট বাজার মূলধনের ১ দশমিক ৩৭ শতাংশ। গত বছরের নভেম্বর শেষে বস্ত্র খাতের মোট বাজার মূলধন ছিল ১৬ হাজার ১৪৩ কোটি টাকা।

বিদেশী বিনিয়োগের দিক দিয়ে নবম ও দশম অবস্থানে রয়েছে বিবিধ ও বীমা খাত। এ দুই খাতে গত বছরের নভেম্বর শেষে বিদেশীদের কাছে থাকা শেয়ারের বাজার মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ১৭৭ কোটি ও ৯১ কোটি টাকা। এছাড়া সিমেন্ট, তথ্যপ্রযুক্তি, সেবা ও আবাসন, মিউচুয়াল ফান্ড, চামড়া, সিরামিকস এবং ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিগুলোতে কিছু পরিমাণে বিদেশী বিনিয়োগ ছিল।

 

সম্পর্কিত খবর