শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা ইমরান খানের

অবশেষে পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের আইনপ্রণেতারা। এছাড়া আজকের জাতীয় পরিষদের অধিবেশনও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে দলটির সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন। খবর জিয়ো নিউজ উর্দুর।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের আজকের অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের কোনো সংসদ সদস্য এ নির্বাচনে অংশ নেবে না।

ওই বৈঠকেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। এর আগে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে আসেন তিনি।

ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে পৌঁছানোর পর ইমরান খানকে ঘিরে ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও সাংবাদিকরা। এসময় পিটিআই নেতারা স্লোগান দিতে থাকেন।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য জাতীয় পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ রোববার এক টুইটবার্তায় জানিয়েছে।

সম্পর্কিত খবর