শিরোনাম
icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন
down of head

পাবনায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

পাবনায় ঈশ্বরদী উপজেলার স্টেশনরোড এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার দিবাগত রাতে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

এই কিশোর গ্যাং এর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকার জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।

রোববার সকাল ৮টায় পাবনা র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খাঁন এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

আটকরা হলো- ঈশ্বরদী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া মহল্লার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), ৭ নম্বর ওয়ার্ডের আমবাগান মহল্লার আব্দুর রহিমের ছেলে রোহান হোসেন (২১), জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), মৃত লিটন আলীর ছেলে বাপ্পি হোসেন (১৬), আনিস হোসেন ছেলে রাকিব হোসেন (১৭), একই ওয়ার্ডের কদমতলা মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে শিহাব হোসেন (১৬), মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭) এবং পূর্বটেংরী মহল্লার হাসান আলীর ছেলে তাহসিন হোসেন (১৭)।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খাঁন জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের আশপাশে ও স্টেশনরোড এবং ঈশ্বরদী থানার বিভিন্ন রাস্তাঘাটে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাতের বেলায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদক সেবনসহ নানা অপকর্ম করে এলাকার জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করছিল।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ পাবনার চৌকষ দল আভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৮ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছে। মামলা নথিভুক্ত করে রোববার (২৪ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলহাজতে পাঠানো হবে।

সম্পর্কিত খবর