শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাটুরিয়া পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক গাড়ি

ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার সকাল ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। কুয়াশার ঘনত্বের বৃদ্ধির কারণে নৌপথ সম্পূর্ণরূপে অস্পষ্ট হয়ে যায়। এ অবস্থায় ফেরি চলাচল করলেও দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্র থেকে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট এলাকায় এবং রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় প্রায় ৬ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় আটকে রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহন চালকদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল বলেন, ঘনকুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এতে দুর্ঘটনা এড়াতে আমরা বুধবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই কর্মকর্তা।

 

সম্পর্কিত খবর