শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাকিস্তানে তুলা উৎপাদন বেড়েছে ৫৪ শতাংশ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত বছরের তুলনায় চলতি বছরে তুলা উৎপাদন ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রদেশের কৃষিমন্ত্রী সৈয়দ হোসাইন জাহানিয়া গারদেজি। একই সময়ে গত বছরের তুলনায় চলতি বছর দেশটির মোট তুলা উৎপাদনের পরিমাণ বেড়েছে ৫৪ দশমিক ২২ শতাংশ। পাকিস্তান কটন জিনার্স অ্যাসোসিয়েশনের (পিসিজিএ) উৎপাদন তথ্যে এমনটা দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।

গারদেজি জানান, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট উৎপাদিত তুলার পরিমাণ ছিল ৭১ লাখ ৬৮ হাজার ১১৮ বেল। গত বছরের একই সময়ে কারখানায় আসা তুলার পরিমাণ ছিল ৪৬ লাখ ৪৮ হাজার ১১৮ বেল। তিনি জানান, চলতি বছরের একই সময়ে পাঞ্জাব প্রদেশে উৎপাদিত তুলার পরিমাণ ছিল ৩৬ লাখ ৭৯ হাজার ১৬ বেল। প্রদেশটিতে গত বছরের একই সময়ে উৎপাদিত তুলার পরিমাণ ছিল ২৬ লাখ ৩৪ হাজার ৪৮৭ বেল।চলতি বছরে পাঞ্জাবে তুলা উৎপাদনের হার বেড়েছে ৩৯ দশমিক ৬৫ শতাংশ। তিন বছরের তুলনায় চলতি বছরে তুলার উৎপাদন বৃদ্ধিতে এখানকার কৃষকরা বেশ খুশি বলে জানান প্রদেশের কৃষিমন্ত্রী। কৃষিবান্ধব নীতিমালা, কৃষি বিভাগ ও কৃষকদের আন্তরিক প্রচেষ্টায় তুলা উৎপাদনে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানান গারদেজি।

 

সম্পর্কিত খবর