শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাকিস্তানে গেলেন পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রী যাবেন শনিবার

পাকিস্তানের আয়োজনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দিতে দেশটিতে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার দুপুরে সচিব পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যাবেন শনিবার। শুক্রবার রাতে এ সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শনিবার সেখানে সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। আর রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এই সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের সূচি নেই। তবে অনির্ধারিত কোনো আলোচনা হলেও হতে পারে।

মূলত আফগানিস্তান ইস্যুতে সেখানে প্রতিনিধি দল যাচ্ছে বলে সূত্রের ভাষ্য।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফর করেছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপেদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস দেশটিতে সফর করেছিলেন।

সম্পর্কিত খবর