পাকিস্তানের শেয়ারবাজারে রক্তপাত, বাড়ল ভারতের সূচক

পাকিস্তানে ভারতের সামরিক হামলার জেরে বাংলাদেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন ঘটেছে। যুদ্ধের হুঙ্কারে প্রস্তুত থাকা পাকিস্তানেও শেয়ার সূচকের পতন হয়েছে। অন্যদিকে ভারতের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। তবে এই সংঘাত নিয়ে ভারত ও পাকিস্তান উভয় দেশের ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন। তাঁদের মতে, যুদ্ধে অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে।

 ভারতের শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই প্রধান দুটি সূচক সেনসেক্স ও নিফটির পতন ঘটে। সেনসেক্স ২০০ পয়েন্ট পর্যন্ত পড়ে যায়। তবে এরপর সময় যত গড়িয়েছে, ততই ঘুরে দাঁড়িয়েছে উভয় সূচক এবং শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে বেড়েছে। এর মধ্যে সেনসেক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৮০ হাজার ৭৪৬ পয়েন্টে উঠেছে। নিফটি সূচক বেড়েছে ৩৪ দশমিক ৮০ পয়েন্ট। সেই সঙ্গে নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যাপ ১ দশমিক ৫০ শতাংশ করে বেড়েছে। এদিন প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। নানা অর্থনৈতিক কারণেও এই উত্থান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মঙ্গলবারও দুই দেশের মধ্যকার যুদ্ধযুদ্ধ ভাবের মধ্যে ভারতে শেয়ার সূচক পড়ে গিয়েছিল।

সম্পর্কিত খবর