শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাঁচশ টাকায় মেলে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট !

চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার আল মোস্তফা মার্কেটে অভিযান চালিয়ে ‘সততা প্রিন্টার্স’ নামে একটি প্রেস থেকে জব্দ করা হয়েছে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ কম্পিউটার হার্ডডিক্স।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৪ নভেম্বর) বিকেলে চালানে এ অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

তিনি বলেন, পাঁচশ থেকে এক হাজার টাকায় মেলে যেকোনো শিক্ষাবোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। আর সেটা পাবেন মাত্র ১০ মিনিটেই। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অপেক্ষা করতে হবে ৩০ মিনিট। সব ফরমেটই রেডি থাকে; টাকা দিলেই মেলে এই নকল সার্টিফিকেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের এনআইডি সরবরাহ চক্রের হোতাদের ধরতে অনেক আগ থেকেই উপজেলা সদরের কিছু প্রতিষ্ঠানের ওপর নজর রাখছিলাম। সেই অনুসন্ধানের একপর্যায়ে ‘সততা প্রিন্টার্স’ নামে একটি প্রেসের খোঁজ পাই, যেখানে নকল সার্টিফিকেট তৈরি হচ্ছিল।

আজ ওই প্রেসে অভিযান চালিয়ে সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ কম্পিউটার হার্ডডিক্স জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই দোকান মালিক মো. নজরুল ইসলাম স্বীকার করেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট স্ক্যান করাতে এলে ওই সার্টিফিকেটের অতিরিক্ত কপি দোকানে রেখে দেয়া হয়। পরে ফটোশপে এডিট করে ওই সার্টিফিকেট অন্যের নামে পাঁচশ থেকে হাজার টাকায় বিক্রি করা হয়।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক মো. নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করে দিয়েছেন।

সম্পর্কিত খবর