পল্লবীতে বিপুল অনিবন্ধিত ফোন জব্দ, গ্রেফতার ৭

রাজধানীর পল্লবীতে বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইলফোনসহ চোরাকারবারচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, পল্লবী থেকে বিভিন্ন ব্র‍্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইলফোনসহ চোরাকারবারচক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

সম্পর্কিত খবর