নেত্রকোনায় আমন চাল সংগ্রহ উদ্বোধন

রাত্রি দাস: নেত্রকোনায় অভ্যন্তরীন আমন সংগ্রহ অভিযানের আওতায় সিদ্ধ চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
উপজেলা খাদ্য গুদামে আমন সংগ্রহ অভিযানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা,জেলা চাল কল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখি,সম্পাদক উজ্জল সাহা, জেলা প্রেসক্লাব সম্পাদক এম.মুখলেছুর রহমান খান,সদর উপজেলা কারিগরি খাদ্য কর্মকর্তা হিমেল সরকার,সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরুল কায়েস,জেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহীদ উদ্দিন সহ অন্যরা।
জেলার ১০ উপজেলায় এ বছর ৪০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭৮৯ মেট্রিকটন আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। যার মধ্যে নেত্রকোনা সদর ও দূর্গাপুর উপজেলা হতে এ্যাপসের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে এবং অন্য সকল উপজেলা হতে মিল মালিকগণের নিকট হতে সরাসরি গুদামে চাল সংগ্রহ করা হবে।

সম্পর্কিত খবর