শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নির্বাচন কমিশন গঠনে কোনও সংলাপে যাবে না বিএনপি

 
 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট, আমরা এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাবো না। নির্বাচন কমিশনে গঠনে কোনও সংলাপে বিএনপি যাবে না বলেও জানান তিনি।
 
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠানস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন বিষয়ে মতামত শুনেন।
 
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করলে তাতে বিএনপি যাবে কিনা-বাংলা ট্রিবিউনের এমন প্রশ্নে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা এই সংলাপে যাবো না। এই সরকারের অধীনে আমরা নির্বাচনেও যাবো না।
 
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা জন্য না পাঠালে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার ইঙ্গিত করেছেন- এবিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তাদের সংসদ থেকে পদত্যাগের বিষয়টি দলীয় সিদ্ধান্ত। তারা তো বিএনপির সংসদ সদস্য। দল যদি মনে করে, তাহলে তারা পদত্যাগ করবেন।
 
শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, হাফ ভাড়ার দাবি তো যৌক্তিক। আমরা যখন ছাত্র ছিলাম তখন এয়ারে ১১৫ টাকা ভাড়ায় ঢাকা থেকে করাচি গিয়েছি। বাসেও হাফ ভাড়া দিয়েছি।
রাজনৈতিক কর্মসূচিতে বাধার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আজকেও জোনায়েদ সাকির প্রোগ্রামেও বাধা দিয়েছে পুলিশ, কিছুদিন আগে মওলানা ভাসানীর মাজারে নুরদের ওপর হামলা হয়েছে। আমরা কোথাও ভালো প্রোগ্রাম করতে পারি না, আমাদের অনুমতি দেওয়া হয়নি।
 
একইসময়ে দলের নেতাদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিক দল, প্রোগ্রামের ব্যাপারে আমরা আরও গণতান্ত্রিক হয়ে যাই।
 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, এ পর্যন্ত ৬৬৯টি ঘটনায় ৯২ জন নিহত হয়েছেন। ছয় শতাধিকের মানুষ আহত হয়েছে। নিহতরা বিচার পাচ্ছে না, সেভাবে মামলাও হচ্ছে না।
 
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার ও বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর