শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

নিট মুনাফা অর্জনে রেকর্ড গড়ল জনতা ব্যাংক

২০২১ সালের ব্যাংকের অনুমোদিত চূড়ান্ত আর্থিক বিবরণী অনুযায়ী জনতা ব্যাংক ৩০০ কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছে, যা ব্যাংকটি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নিট মুনাফা অর্জনে রেকর্ড। এছাড়া ব্যাংকের পরিচালন মুনাফা ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলেও জানা যায়। ২০১২ সালের পর পরিচালন মুনাফায় আবার ব্যাংকটি এ অবস্থান ফিরে পেয়েছে। বর্তমানে ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা ৫১ থেকে কমে দাঁড়িয়েছে ৩৯ শাখায়। ২০২০ সালে ব্যাংকটির ইপিএস যেখানে ছিল শতকরা দশমিক ৬২ ভাগ, ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৮ ভাগ।

ব্যাংক খাত বিশ্লেষকদের মতে, আগের প্রায় সব সংকটকে অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচক এখন ঊর্ধ্বগতিতে বিরাজ করছে। এ অবস্থা অব্যাহত থাকলে ব্যাংকটি আবার আগের অবস্থানে ফিরে যাবে। অন্যদিকে, শ্রেণীকৃত ঋণ হ্রাসে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে জনতা ব্যাংক। গত বছরের চেয়ে শ্রেণীকৃত ঋণ শতকরা ৫ দশমিক শূন্য ৮ ভাগ কমেছে। বর্তমানে ১৩ হাজার ৭০০ কোটি টাকা থেকে ব্যাংকটির মোট শ্রেণীকৃত ঋণ নেমে এসেছে ১২ হাজার ৩০০ কোটি টাকায়। ব্যাংকটির মোট আমানত বেড়ে এখন ১ লাখ ২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া অ্যাডভান্স, রফতানি, স্প্রেড এবং ইল্ড অব অ্যাডভান্স (ঋণ থেকে আয়) বৃদ্ধি এবং কস্ট অব ফান্ড কমেছে। ব্যাংকের অন্য সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সম্পর্কিত খবর