শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নিজের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করলেন বিজিবি সদস্য

নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী তানভীর (২৯) নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার ভোরে সীমান্তের সুন্দরইল বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামের শেখ আরজনুরের ছেলে।

বিজিবি সদস্য ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সিপাহী তানভীর সকলের অজান্তে ক্যাম্পের অভ্যন্তরে নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকের বাম পাশে গুলি করেন। বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। কিন্তু রাস্তায় কিছু দূর যাওয়ার পর তানভীরের অবস্থা বেগতিক দেখে বিজিবি সদস্যরা পুণরায় তাকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তিনি নিজের বুকে গুলি চালিয়েছেন তা জানা যায়নি।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন বলেন, সকাল ৬টা ৫০ মিনিটের দিকে মুমূর্ষু অবস্থায় বিজিবি সদস্য তানভীরকে হাসপাতালে নেওয়া হয়। তার বুকের বাম পাশে গুলিবিদ্ধ ক্ষতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে গান শুটিং করা হয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়ার জন্য বেরিয়ে গেলে কিছুক্ষণ পর আবারও হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। কিন্তু তার আগেই মৃত্যু হয় তার।

এ ব্যাপারে বিজিবি-১৬ নওগাঁর অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর