শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নারী নির্যাতনের দায়ে গ্রেপ্তার ম্যানইউ তারকা, ক্লাবে নিষিদ্ধ

ফাটা ঠোঁট থেকে চিবুক বেয়ে রক্ত গড়াচ্ছে বুকে, রয়েছে সারা শরীরে ক্ষতের দাগ। নিজের এমন ভিডিও টুইটারে পোস্ট করেন হ্যারিয়েট রবসন নামের এক নারী। শিরোনামে লিখেছেন, ‘যারা জানতে চান, ম্যাসন গ্রিনউড আসলে আমার সঙ্গে কী ঘটিয়েছে’। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিও। আর ম্যানইউ তারকা ম্যাসন গ্রিনউড গ্রেপ্তার হন নারী নির্যাতনের অভিযোগে। এ ঘটনায় গ্রিনউডকে নিষিদ্ধ করেছে তার ক্লাব ম্যানইউ।

হ্যারিয়েট রবসন মূলত ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাসন গ্রিনউডের বান্ধবী। তার অভিযোগের ভিত্তিতে গ্রিনউডকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ম্যানচেস্টার পুলিশ এক বিবৃতিতে জানায়, সোশ্যাল মিডিয়ার ছবি ও ভিডিওতে এক মহিলার শারীরিক সহিংসতার রিপোর্ট তারা গুরুত্বে সঙ্গে নিয়ে তদন্তে নামে। সেখানে একজন ২০ বছর বয়সী যুবককে চিহ্নিত করা হয়।

যে ধর্ষণ ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।’ পুলিশের বিবৃতিতে আটক হওয়া যুবকের নাম প্রকাশ না করা হলেও বৃটিশ গণমাধ্যমের খবর গ্রিনউডই তিনি।

বিষয়টি নিয়ে গ্রিনউডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুরো ঘটনা জানার আগ পর্যন্ত ম্যানইউ কোনো পদক্ষেপ নিতে চায়নি। গতকাল অভিযোগ ওঠার পর ম্যানইউ বিবৃতি দিয়ে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো তাদের নজরে এসেছে। আরও নির্দিষ্ট করে না জানা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না বলে জানিয়ে দেয় ক্লাব।

এরপর আরেক বিবৃতিতে ইউনাইটেড জানিয়ে দেয়, গ্রিনউডের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে ক্লাবের পক্ষ থেকেও আলাদা তদন্তের ব্যবস্থা করা হয়েছে। বিবৃতিতে ইউনাইটেড বলে, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ম্যাসন গ্রিনউড অনুশীলনে ফিরতে পারবেন না, ম্যাচও খেলতে পারবেন না।’

নারীঘটিত কাণ্ডে এবারই প্রথম জড়াননি গ্রিনউড। এর আগে নেশনস লীগে আইসল্যান্ডে হোটেলে নারী নিয়ে প্রবেশ করেন গ্রিনউড। সেবার অবশ্য কোনো শাস্তি প্রদান করেনি ম্যানইউ।

 

সম্পর্কিত খবর